ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী উত্তরায় তাহসিফ সৌরির দাফন সম্পন্ন জরিমানা ছাড়া শুধু বকেয়া ফি দিয়েই কাগজ হালনাগাদ করার সুযোগ সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিমাসে লোকসান গুনছে ৩৬ কোটি টাকা ব্যবসা সম্প্রসারণে নেই ‘কৌশল’ ৯৯৯ এর সুত্র ধরে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তা দিতে ব্যর্থতায় হাইকোর্টে রিট দুবাই থেকে আসা চীনা ২ যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ন উদ্ধার স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬ অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধ ও বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান প্রবাসী মন্ত্রীর

জরিমানা ছাড়া শুধু বকেয়া ফি দিয়েই কাগজ হালনাগাদ করার সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য বড় সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনো ধরনের জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি জমা দিয়ে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আরও বাড়োনো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিমানা ছাড়া কেবল মূল কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

বিআরটিএ জানিয়েছে, এটিই শেষ সুযোগ। তাই জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের সকল ধরনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার জন্য যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন