নারায়নগঞ্জে প্রবাসী কল্যান মন্ত্রীর মেরিন টেকনোলজি ও টিটিসি পরিদর্শন
- আপডেট সময় : ১২:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) এবং নারায়ণগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন।
এ সময় বিএমইটি’র মহাপরিচালক জামিল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী কেন্দ্র দুটির সার্বিক কার্যক্রম, প্রশিক্ষণব্যবস্থা ও বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দক্ষ জনশক্তি গঠন, মানসম্মত প্রশিক্ষণ এবং স্বচ্ছ , নিয়মিত ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করনে বিএমইটি’র কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিজ্ঞপ্তিতে জানানো হয়।










