ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিমাসে লোকসান গুনছে ৩৬ কোটি টাকা ব্যবসা সম্প্রসারণে নেই ‘কৌশল’ ৯৯৯ এর সুত্র ধরে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তা দিতে ব্যর্থতায় হাইকোর্টে রিট দুবাই থেকে আসা চীনা ২ যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ন উদ্ধার স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬ অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধ ও বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান প্রবাসী মন্ত্রীর মালয়েশিয়াগামীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু আকামার মেয়াদ শেষ হলেও সৌদি যাওয়ার ক্লিয়ারেন্স পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যান মন্ত্রী সোনালী, জনতা ও রুপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবার অনির্দিষ্টকালের জন্য বিমানের রিয়াদ ফ্লাইট স্থগিত

৯৯৯ এর সুত্র ধরে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :

নিখোঁজের একদিন পর রাজধানীর তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।

সাবেক এই কর্মকর্তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল।

এদিকে নৌ পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার বয়স আনুমানিক ২৮ বছর। পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল। পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। তার বাসা রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে।

জানা গেছে, ২০২৪ সালের ২৮ আগস্টের আশপাশের সময়ে তাহসিফসহ বিমান বাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন