ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুবাই থেকে আসা চীনা ২ যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ন উদ্ধার স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬ অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধ ও বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান প্রবাসী মন্ত্রীর মালয়েশিয়াগামীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু আকামার মেয়াদ শেষ হলেও সৌদি যাওয়ার ক্লিয়ারেন্স পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যান মন্ত্রী সোনালী, জনতা ও রুপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবার অনির্দিষ্টকালের জন্য বিমানের রিয়াদ ফ্লাইট স্থগিত ভিসার মেয়াদের বাইরে যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে মামলা: দূতাবাস দেশ-বিদেশে দক্ষ চালক তৈরীর তাগিদ প্রবাসী কল্যানমন্ত্রীর মালয়েশিয়া শ্রমবাজার খোলার ঘোষনা দিয়েছে প্রবাসী কল্যান মন্ত্রনালয়

দুবাই থেকে আসা চীনা ২ যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ন উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে একটি ফ্লাইটের দুই চীনা নাগরিকের হেফাজত থেকে ১২ কেজি ওজনের প্রায় ২৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের একটি প্রিভেনটিভ দল।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে তাদের শরীরে লুকানো অবস্থায় পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করা হয়।বুধবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে৫৮৬-এ স্বর্ণ চোরাচালান হতে পারে; এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

নজরদারির একপর্যায়ে চ্যান লিইউয়ান ও মো জিয়াউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হন। এ সময় তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় নরম, হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২ কেজি। প্রাথমিক যাচাইয়ে এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।

আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন