ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রাষ্ট্রদূতকে বেনগাজী চেম্বার উন্নয়ন প্রকল্পে দক্ষ বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ ৫৮৩ শ্রমিকের মধ্যে ৫ কোটি টাকার চেক বিতরন করলেন শ্রমমন্ত্রী ইতালির রাষ্ট্রদূতকে বিমানমন্ত্রী: কক্সবাজারে বিদেশী পর্যটকদের জন্য ‘রেড জোনের’ পরিকল্পনা লাওসগামী কোন বাংলাদেশীকে এজেন্সীর সাথে লেনদেন না করার পরামর্শ মন্ত্রণালয়ের কাগজে রফতানী দেখিয়ে ১৮৫ কোটি টাকার কর ফাকির অভিযোগ সৌদি ক্রাইসিস: ৮২ ফ্লাইটের সাড়ে ১৩ হাজার যাত্রী আটকা, আতংকে বাংলাদেশীরা সৌদি দূতের বাংলাদেশের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা নারায়নগঞ্জে প্রবাসী কল্যান মন্ত্রীর মেরিন টেকনোলজি ও টিটিসি পরিদর্শন সৌদিতে বাংলাদেশীদের সার্বক্ষণিক খোজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যান মন্ত্রী ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীর সুযোগ বাড়াতে দ্বিপক্ষীয় বৈঠক

লাওসগামী কোন বাংলাদেশীকে এজেন্সীর সাথে লেনদেন না করার পরামর্শ মন্ত্রণালয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :

 

লাওসে নতুন করে বাংলাদেশী শ্রমিকদের শ্রম নিয়োগের জন্য কোটা অনুমোদন, শ্রমিক নিয়োগ এবং ওর্য়াক পারমিট অনুমোদনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা-২ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য আরো বলা হয়, লাওসের শ্রম ও সমাজ কল্যান মন্ত্রণালয় কর্তৃক গত ৯ সেপ্টেম্বর জারীকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সংগে শ্রমিক শ্রেনির ভিসা এলএ-বিটু ইস্যু সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়েও নির্দেশনাও প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এ স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। এই সময় পর্যন্ত বাংলাদেশী নাগরিকদের লাউসে গমনের ক্ষেত্রে স্থগিতাদেশ যথাযথভাবে পালনের জন্য অনুরোধ জানানো হয়। একই সাথে লাউস গমন্নেচ্ছু বাংলাদেশী কর্মীদের কোন এজেন্সীতে পাসপোর্ট জমা না এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে প্রবাসী কল্যান মন্ত্রনালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন