ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রাষ্ট্রদূতকে বেনগাজী চেম্বার উন্নয়ন প্রকল্পে দক্ষ বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ ৫৮৩ শ্রমিকের মধ্যে ৫ কোটি টাকার চেক বিতরন করলেন শ্রমমন্ত্রী ইতালির রাষ্ট্রদূতকে বিমানমন্ত্রী: কক্সবাজারে বিদেশী পর্যটকদের জন্য ‘রেড জোনের’ পরিকল্পনা লাওসগামী কোন বাংলাদেশীকে এজেন্সীর সাথে লেনদেন না করার পরামর্শ মন্ত্রণালয়ের কাগজে রফতানী দেখিয়ে ১৮৫ কোটি টাকার কর ফাকির অভিযোগ সৌদি ক্রাইসিস: ৮২ ফ্লাইটের সাড়ে ১৩ হাজার যাত্রী আটকা, আতংকে বাংলাদেশীরা সৌদি দূতের বাংলাদেশের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা নারায়নগঞ্জে প্রবাসী কল্যান মন্ত্রীর মেরিন টেকনোলজি ও টিটিসি পরিদর্শন সৌদিতে বাংলাদেশীদের সার্বক্ষণিক খোজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যান মন্ত্রী ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীর সুযোগ বাড়াতে দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ রাষ্ট্রদূতকে বেনগাজী চেম্বার উন্নয়ন প্রকল্পে দক্ষ বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :

 

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ বেনগাজী চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারের প্রেসিডেন্ট মুনইম নাজি আল-সাইতির সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয় তাদের মধ্য বৈঠকটি অনুষ্ঠিত হয় ৮ অক্টোবর।
বৈঠকে বেনগাজী চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বেনগাজী চেম্বারের প্রেসিডেন্ট মুনইম নাজি আল-সাইতি চেম্বারের কার্যক্রম এবং বেনগাজী ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে চলমান অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। তিনি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে মত প্রকাশ করেন এবং উভয় দেশের ব্যবসায়ী সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও তিনি চলমান বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং রপ্তানি সক্ষমতা সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি তৈরি পোশাক, ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি সেবা, পাট ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় রপ্তানি ও বিনিয়োগ খাত তুলে ধরেন। তিনি দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সহযোগিতা জোরদারে দূতাবাসের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি আগামী ১৮–১৯ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য BATEXPO 2026-এ অংশগ্রহণের জন্য বেনগাজী চেম্বারকে আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন