ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রাষ্ট্রদূতকে বেনগাজী চেম্বার উন্নয়ন প্রকল্পে দক্ষ বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ ৫৮৩ শ্রমিকের মধ্যে ৫ কোটি টাকার চেক বিতরন করলেন শ্রমমন্ত্রী ইতালির রাষ্ট্রদূতকে বিমানমন্ত্রী: কক্সবাজারে বিদেশী পর্যটকদের জন্য ‘রেড জোনের’ পরিকল্পনা লাওসগামী কোন বাংলাদেশীকে এজেন্সীর সাথে লেনদেন না করার পরামর্শ মন্ত্রণালয়ের কাগজে রফতানী দেখিয়ে ১৮৫ কোটি টাকার কর ফাকির অভিযোগ সৌদি ক্রাইসিস: ৮২ ফ্লাইটের সাড়ে ১৩ হাজার যাত্রী আটকা, আতংকে বাংলাদেশীরা সৌদি দূতের বাংলাদেশের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা নারায়নগঞ্জে প্রবাসী কল্যান মন্ত্রীর মেরিন টেকনোলজি ও টিটিসি পরিদর্শন সৌদিতে বাংলাদেশীদের সার্বক্ষণিক খোজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যান মন্ত্রী ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীর সুযোগ বাড়াতে দ্বিপক্ষীয় বৈঠক

সৌদি দূতের বাংলাদেশের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

 

প্রবাসী কণ্ঠ ডেস্ক :

 

ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তারা বাগদাদে অনুষ্ঠাতব্য ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বৈঠক নিয়ে আলোচনা করেন।

সৌদি আরবের বিভিন্ন বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হুথি হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে তুলে ধরে রাষ্ট্রদূত জাভেদ ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেন।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হুথিদের হামলার মুখে সৌদি আরবের পাশে দাঁড়ানোর জন্য সৌদি দূত বাংলাদেশের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা করেন।

সৌদি রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা সংঘটনের দায় নির্ধারণের বিষয়ে প্রত্যাশিত ইতিবাচক রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক নজির স্থাপন করবে।

উভয় পক্ষ ওআইসির বিভিন্ন ফোরামে বাণিজ্য ও অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন