ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রাষ্ট্রদূতকে বেনগাজী চেম্বার উন্নয়ন প্রকল্পে দক্ষ বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ ৫৮৩ শ্রমিকের মধ্যে ৫ কোটি টাকার চেক বিতরন করলেন শ্রমমন্ত্রী ইতালির রাষ্ট্রদূতকে বিমানমন্ত্রী: কক্সবাজারে বিদেশী পর্যটকদের জন্য ‘রেড জোনের’ পরিকল্পনা লাওসগামী কোন বাংলাদেশীকে এজেন্সীর সাথে লেনদেন না করার পরামর্শ মন্ত্রণালয়ের কাগজে রফতানী দেখিয়ে ১৮৫ কোটি টাকার কর ফাকির অভিযোগ সৌদি ক্রাইসিস: ৮২ ফ্লাইটের সাড়ে ১৩ হাজার যাত্রী আটকা, আতংকে বাংলাদেশীরা সৌদি দূতের বাংলাদেশের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা নারায়নগঞ্জে প্রবাসী কল্যান মন্ত্রীর মেরিন টেকনোলজি ও টিটিসি পরিদর্শন সৌদিতে বাংলাদেশীদের সার্বক্ষণিক খোজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যান মন্ত্রী ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীর সুযোগ বাড়াতে দ্বিপক্ষীয় বৈঠক

অভিবাসন অপরাধ দমনে সম্মত বাংলাদেশ-যুক্তরাজ্য, কোন লক্ষ্যে কাজ করবে দু’দেশ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

 

সংগঠিত অভিবাসন সংক্রান্ত অপরাধ দমন, প্রতারণামূলক অভিবাসন প্রতিরোধ এবং অপরাধী চক্রের শোষণ থেকে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় একটি নতুন সহযোগিতা কাঠামো গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।রোববার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধ অভিবাসনের সাথে যুক্ত নথিপত্র ও ভিসা জালিয়াতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডসহ সংগঠিত অভিবাসন অপরাধ চিহ্নিত ও প্রতিহত এবং মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এই চুক্তির লক্ষ্য।

এই কাঠামোর আওতায় উভয় দেশ প্রতারণামূলক কৌশলে অভিবাসীদের শোষণকারী অপরাধী চক্রগুলোকে শনাক্ত ও মোকাবেলা করতে তথ্য বিনিময় এবং কার্যকরী সমন্বয় বৃদ্ধি করবে।

চুক্তিতে অগ্রগতি পর্যালোচনা, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার জন্য নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠকের বিধানও রাখা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এই নতুন উদ্যোগ ঢাকা ও লন্ডনের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং অভিবাসন সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলার ক্ষেত্রে দুই দেশের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ঘনিষ্ঠ সুসম্পর্ক শক্তিশালী ও স্থায়ী অংশীদারিত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ব্রিটিশ রাষ্ট্রদূত আরো বলেন, আর্থিক লাভের উদ্দেশে অভিবাসনকে পুঁজি করতে চাওয়া সংঘবদ্ধ অপরাধী চক্রের হাত থেকে নাগরিকদের সুরক্ষায় আমাদের যৌথ দৃঢ় সংকল্পেরই বহিঃপ্রকাশ হলো এই চুক্তি।

সারাহ কুক বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি পেলে তা নিরাপদ ও আইনানুগ অভিবাসনকে উৎসাহিত করার পাশাপাশি অভিবাসন সংক্রান্ত জালিয়াতি, শোষণ এবং মানব পাচার প্রতিরোধে সহায়ক হবে।

তিনি আরো বলেন, ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উভয় দেশ সংগঠিত অভিবাসন অপরাধ মোকাবেলা, বৈধ অভিবাসন সমর্থন এবং জালিয়াতি, শোষণ ও পাচার থেকে ব্যক্তি ও পরিবারগুলোকে সুরক্ষার প্রচেষ্টাকে শক্তিশালী করতে একসাথে কাজ করবে।

এই নতুন অবকাঠামোটি অনিরাপদ ও অনিয়মিত অভিবাসনের পথ তৈরি করে ফায়দা লোটা অপরাধী চক্রগুলো থেকে বাংলাদেশী নাগরিকদের রক্ষা করতে দুই দেশের যৌথ অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করে।

এ ছাড়া এটি আন্তঃসীমান্ত অভিবাসন অপরাধ মোকাবেলায় এবং সম্ভাব্য অভিবাসীদের শোষণ থেকে রক্ষা করতে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরো সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

source: nayadiganta

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন