ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশ-বিদেশে দক্ষ চালক তৈরীর তাগিদ প্রবাসী কল্যানমন্ত্রীর মালয়েশিয়া শ্রমবাজার খোলার ঘোষনা দিয়েছে প্রবাসী কল্যান মন্ত্রনালয় বাংলাদেশ রাষ্ট্রদূতকে বেনগাজী চেম্বার উন্নয়ন প্রকল্পে দক্ষ বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ ৫৮৩ শ্রমিকের মধ্যে ৫ কোটি টাকার চেক বিতরন করলেন শ্রমমন্ত্রী ইতালির রাষ্ট্রদূতকে বিমানমন্ত্রী: কক্সবাজারে বিদেশী পর্যটকদের জন্য ‘রেড জোনের’ পরিকল্পনা লাওসগামী কোন বাংলাদেশীকে এজেন্সীর সাথে লেনদেন না করার পরামর্শ মন্ত্রণালয়ের কাগজে রফতানী দেখিয়ে ১৮৫ কোটি টাকার কর ফাকির অভিযোগ সৌদি ক্রাইসিস: ৮২ ফ্লাইটের সাড়ে ১৩ হাজার যাত্রী আটকা, আতংকে বাংলাদেশীরা সৌদি দূতের বাংলাদেশের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা নারায়নগঞ্জে প্রবাসী কল্যান মন্ত্রীর মেরিন টেকনোলজি ও টিটিসি পরিদর্শন

দেশ-বিদেশে দক্ষ চালক তৈরীর তাগিদ প্রবাসী কল্যানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:

 

দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরির ওপর জোর দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও বেশি কর্মক্ষম করতে আগামী তিন মাস পর প্রশিক্ষণের অগ্রগতি তদারকি করা হবে এবং যেসব টিটিসি বেশি দক্ষ চালক তৈরি করতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে মন্ত্রী প্রবাসে অদক্ষ শ্রমিক পাঠানোর অভিযোগ থেকে বেরিয়ে আসাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বামপাশে গাড়ি চালানোর নিয়ম থাকায় দেশের অভিজ্ঞ চালকরাও প্রবাসে গিয়ে সমস্যায় পড়েন। তাই দেশে থাকতেই বামপাশে গাড়ি চালানো, নেভিগেশন, সড়কের মানচিত্র, লাল বাতিসহ আধুনিক ট্রাফিক সংকেত এবং গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া জরুরি।

প্রশিক্ষণের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা বিশেষ করে চোখ পরীক্ষার ওপর জোর দেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, দৃষ্টিসীমায় সমস্যা থাকলে বিদেশে লাইসেন্স পেতে জটিলতা হয়, তাই এমন ব্যক্তিদের অন্য ট্রেডে যুক্ত করা ভালো। পাশাপাশি প্রাথমিক অবস্থায় খোলা জায়গায় ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া, ছেলেদের পাশাপাশি নারীদেরও ড্রাইভিংয়ের আওতায় আনা এবং হস্তান্তরিত গাড়িগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেন তিনি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল হক চৌধুরী, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, বিএমটিএফ-এর কর্মকর্তাবৃন্দ এবং আটটি বিভাগের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন