ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বায়রা নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী আতিক:২৫টা লাইসেন্স সিন্ডিকেট নয়, এটা প্রসেসিং সেন্টার মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা, বেশী নিলে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী উত্তরায় তাহসিফ সৌরির দাফন সম্পন্ন জরিমানা ছাড়া শুধু বকেয়া ফি দিয়েই কাগজ হালনাগাদ করার সুযোগ সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিমাসে লোকসান গুনছে ৩৬ কোটি টাকা ব্যবসা সম্প্রসারণে নেই ‘কৌশল’ ৯৯৯ এর সুত্র ধরে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তা দিতে ব্যর্থতায় হাইকোর্টে রিট দুবাই থেকে আসা চীনা ২ যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ন উদ্ধার

বায়রা নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী আতিক:২৫টা লাইসেন্স সিন্ডিকেট নয়, এটা প্রসেসিং সেন্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ক্যাপশন : মংগলবার পুরানা পল্টনের একটি হোটেলে বায়রা সম্মিলিত গনতান্ত্রিক জোটের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:

আপনারা দেখেছেন সরকার কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে ঘোষনা দিয়েছে, মালয়েশিয়ায় কমী প্রেরনে এই ২৫টি (বিআরএ) রিক্রুটিং লাইসেন্স প্রসেসিং সেন্টার। সুতরাং ২৫টি লাইসেন্সকে যারা সিন্ডিকেট বলে আমি দ্ব্যার্থহীনভাবে এই শব্দটাকে গ্রহন করতে রাজী না। কারণ এটা সিন্ডিকেট নয়, এটা প্রসেসিং সেন্টার।
গত মংগলবার রাতে পুরানা পল্টনের ‘তিন তারকা’ মানের হোটেলে “বায়রা সদস্যদের চলমান সংকট ও করনীয়” শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান কক্তা ও আসন্ন বায়রা নির্বাচনে সম্মিলিত গনতান্ত্রিক জোটের মহাসচিব পদপ্রার্থী আতিকুর রহমান বিশ্বাস এ একথা বলেন।
বায়রা নির্বাচনে সভাপতি পদপ্রাথী ও কুমিল্লা ১০ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী আজগর লবি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। আরো বক্তব্য দেন আটাবের সাবেক মহাসচিব ও কুমিল্লা রিক্রুটিং এজেন্সী এসোসিয়েশনের সভাপতি আসলাম খান, আল রাবেতা ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার ও বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো: আবুল বাশার, প্যান ব্রাইট ট্রাভেল এন্ড ট্যুরসের স্বত্তাধিকারী ও আটাব নেতা মো: রুহুল আমিন মিন্টু, বায়রার সাবেক সহ-সভাপতি সিরাজ মিয়া, রিক্রুটিং এজেন্সী ঐক্য পরিষদের সভাপতি ও বায়রার সাবেক যুগ্ন মহাসচিব টিপু সুলতান প্রমুখ। মতবিনিময় সভায় রৌমারি ইন্টারন্যাশনালের মালিক মো: সেলিম, ফাতেমা বেগম, জসিম, কেফায়েত উল্লাহসহ আগত ৫ শতাধিক বায়রা সদস্যদের মধ্যে কয়েকজন সদস্য বক্তব্য রাখেন। তারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে প্রতিনিয়ত হয়রানী ও ভোগান্তির শিকার হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। এসময় কোন কোন বক্তা এর প্রতিবাদে জনশক্তি ব্যুরো অফিস ঘেরারওয়ের হুমকি দেন। এসময় সাধারণ সদস্যরা বক্তব্য সমর্থন করে হাততালি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন