আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা নামে এক আসামি পালিয়ে গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।