ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোয়াইট ফ্রাইডে’ অফার, নভোএয়ারের টিকিটে ২৬% ছাড় বায়রা নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী আতিক:২৫টা লাইসেন্স সিন্ডিকেট নয়, এটা প্রসেসিং সেন্টার মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা, বেশী নিলে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী উত্তরায় তাহসিফ সৌরির দাফন সম্পন্ন জরিমানা ছাড়া শুধু বকেয়া ফি দিয়েই কাগজ হালনাগাদ করার সুযোগ সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিমাসে লোকসান গুনছে ৩৬ কোটি টাকা ব্যবসা সম্প্রসারণে নেই ‘কৌশল’ ৯৯৯ এর সুত্র ধরে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তা দিতে ব্যর্থতায় হাইকোর্টে রিট

হোয়াইট ফ্রাইডে’ অফার, নভোএয়ারের টিকিটে ২৬% ছাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :

 

নভোএয়ার, দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ ক্যাম্পেইন ঘোষণা করেছে । বিশেষ এই অফারে নভোএয়ারের সব রুটের টিকিটে যাত্রীরা পাবেন ২৬ শতাংশ মূল্যছাড়।

অফারটি উপভোগ করতে আগ্রহী যাত্রীদের আগামী ২৭ ও ২৮ নভেম্বর এই দুই দিনের মধ্যে যে কোন দিন ভ্রমণের জন্য টিকিট ক্রয় করতে হবে।VQWHITE26 প্রমোকোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই এই ছাড়ে টিকিট কেনা যাবে। পাশাপাশি নভোএয়ারের নিজস্ব সেলস কাউন্টার থেকেও যাত্রীরা একই অফার উপভোগ করতে পারবেন।

দেশের আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করে তুলতে নভোএয়ারের এই বিশেষ উদ্যোগ। ২৬ শতাংশ ছাড়ে যাত্রীরা এখন আরও কম খরচে নভোএয়ারের যেকোনো রুটে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহাইল মজিদ বলেন, “যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দদায়ক করে তুলতে নভোএয়ার সবসময়ই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি ‘হোয়াইট ফ্রাইডে’ বিশেষ অফার। আশা করি, এই বিশেষ অফারের মাধ্যমে আরও বেশি যাত্রী আকাশপথে ভ্রমণে উৎসাহিত হবেন।”
নভোএয়ার এর আগে দেশে দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ফ্রিকয়েন্ট ফ্লায়ার প্রগ্রাম “স্মাইলস”, মোবাইল অ্যাপস, ওয়েব চেক ইন সুবিধা, বোর্ডিংপাস প্রিভিলেজ প্রোগ্রাম চালু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন