ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোয়াইট ফ্রাইডে’ অফার, নভোএয়ারের টিকিটে ২৬% ছাড় বায়রা নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী আতিক:২৫টা লাইসেন্স সিন্ডিকেট নয়, এটা প্রসেসিং সেন্টার মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা, বেশী নিলে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী উত্তরায় তাহসিফ সৌরির দাফন সম্পন্ন জরিমানা ছাড়া শুধু বকেয়া ফি দিয়েই কাগজ হালনাগাদ করার সুযোগ সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিমাসে লোকসান গুনছে ৩৬ কোটি টাকা ব্যবসা সম্প্রসারণে নেই ‘কৌশল’ ৯৯৯ এর সুত্র ধরে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তা দিতে ব্যর্থতায় হাইকোর্টে রিট

এবার অনির্দিষ্টকালের জন্য বিমানের রিয়াদ ফ্লাইট স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :

 

সৌদি আরবে হুথিদের চলমান হামলার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবার সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।

 

শনিবার (১৭ অক্টোবর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদের ফ্লাইট বন্ধ থাকলেও আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে বিমান। তবে এক্ষেত্রে দাম্মাম বিমানবন্দরে প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তির একটি আনুষ্ঠানিকতা রয়েছে বলে জানায় তারা।

বিমান বাংলাদেশের এয়ারলাইন্স আরও জানায়, বর্তমানে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটসমূহ যথারীতি চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে সম্মানিত যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এছাড়া, যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এদিকে গত ১ সপ্তাহে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটের ১১৪ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, শনিবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৫০টি সরাসরি ফ্লাইট এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন