ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বায়রার সাবেক সফল সভাপতি আবুল বাশারের ইন্তেকাল আবুধাবি ডায়ালগ ২০২৬: বাংলাদেশীদের ভিসা জটিলতা নিরসনে মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডিজি হলেন হুমায়ুন কবির চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ালো নভোএয়ার ঢাকা-৫ আসন : ধানের শীষ নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতিযোগিতাপূর্ণ করতে হলে সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন সৌদির শ্রমবাজার বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে জংগল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মুল করা হবে: র্যাব ডিজি কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট উপহার দেয়ার আশ্বাস তারেক রহমানের বায়রা নির্বাচন স্থগিত, প্রচারনায় এগিয়ে সেলিম-ফখরুল প্যানেল

বায়রার সাবেক সফল সভাপতি আবুল বাশারের ইন্তেকাল

  • আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 21
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :

বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এর সাবেক সভাপতি মো. আবুল বাশার (৬৯) আজ (১৮ ফেব্রুয়ারী) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি বিদেশেও চিকিৎসা করিয়েছিলেন বলে জানা গেছে।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি ৩ মেয়াদে ৬ বছর জনশক্তি রফতানীকারকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। সরকার রিক্রুটিং এজেন্সী লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।

আজ ইস্কাটনের বায়রা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ এশা ফেনীর নিজ বাড়িতে দ্বিতীয়বার জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে বায়রার সকল সদস্য, কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করেন।

বায়রার সদস্যরা জানান, তার দায়িত্বের সময় বেশকিছু শ্রমবাজার চাংগা হয়েছিলো এবং অনেক শ্রমিকের বিদেশে কর্মসংস্থান হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বায়রার সাবেক সফল সভাপতি আবুল বাশারের ইন্তেকাল

আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬