ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুধাবি ডায়ালগ ২০২৬: বাংলাদেশীদের ভিসা জটিলতা নিরসনে মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডিজি হলেন হুমায়ুন কবির চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ালো নভোএয়ার ঢাকা-৫ আসন : ধানের শীষ নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতিযোগিতাপূর্ণ করতে হলে সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন সৌদির শ্রমবাজার বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে জংগল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মুল করা হবে: র্যাব ডিজি কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট উপহার দেয়ার আশ্বাস তারেক রহমানের বায়রা নির্বাচন স্থগিত, প্রচারনায় এগিয়ে সেলিম-ফখরুল প্যানেল মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে ১ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা

৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সৌদি যাবে হজফ্লাইট

  • আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / 616
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: চলতি বছর পবিত্র হজের জন্য আগামী ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সৌদি আরবে হজফ্লাইট পরিচালনা করা হবে। জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে ৷

রোববার (২৯ মে) কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আসন্ন পবিত্র হজ পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের পরিবহন বিষয়ে আলোচনা হয়। এসময় আগামী ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হজযাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।

কমিটি হজ পালন শেষে হাজীদের সুষ্ঠুভাবে দেশে ফিরয়ে আনার জন্য বিমানের সিডিউল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন সব কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার সুপারিশও করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সৌদি যাবে হজফ্লাইট

আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২