ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুধাবি ডায়ালগ ২০২৬: বাংলাদেশীদের ভিসা জটিলতা নিরসনে মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডিজি হলেন হুমায়ুন কবির চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ালো নভোএয়ার ঢাকা-৫ আসন : ধানের শীষ নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতিযোগিতাপূর্ণ করতে হলে সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন সৌদির শ্রমবাজার বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে জংগল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মুল করা হবে: র্যাব ডিজি কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট উপহার দেয়ার আশ্বাস তারেক রহমানের বায়রা নির্বাচন স্থগিত, প্রচারনায় এগিয়ে সেলিম-ফখরুল প্যানেল মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে ১ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

  • আপডেট সময় : ০৪:০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / 368
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: সংঘাতকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ২৩৯ জন বাংলাদেশি প্রবাসী।

শুক্রবার (১২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা নাগাদ তারা দেশে ফেরেন।

দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রথমে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের জেদ্দা অভিমূখী জাহাজে সেখানে পাঠানো হয়। সেখানে, বাংলাদেশ দূতাবাস তাদের খাওয়া-দাওয়া আশ্রয়ের ব্যবস্থা করে।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) থেকে তাদের স্বাগত জানানো হয়।

এ নিয়ে ৫ দফায় মোট ৫৫৫ জন সুদান প্রবাসী বাংলাদেশি দেশে ফিরল।

এরআগে, গত ৮ মে ১ম ধাপে ১৩৬ জন এবং গতকাল বৃহস্পতিবার তিন ধাপে সুদান থেকে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।

গতকাল (বৃহস্পতিবার) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫১ জন, সন্ধ্যায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৪ জন ও রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৭৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এ ঘটনায় হামলার শিকার হয় সেদেশে বাংলাদেশের দূতাবাসও। এছাড়া বহু হতাহতের ঘটনা ঘটে। সুদানে অন্তত দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন। যাদের সবাইকেই ধাপে-ধাপে ফিরিয়ে আনা হবে বলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুদান থেকে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি

আপডেট সময় : ০৪:০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩