ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুধাবি ডায়ালগ ২০২৬: বাংলাদেশীদের ভিসা জটিলতা নিরসনে মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডিজি হলেন হুমায়ুন কবির চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ালো নভোএয়ার ঢাকা-৫ আসন : ধানের শীষ নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতিযোগিতাপূর্ণ করতে হলে সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন সৌদির শ্রমবাজার বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে জংগল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মুল করা হবে: র্যাব ডিজি কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট উপহার দেয়ার আশ্বাস তারেক রহমানের বায়রা নির্বাচন স্থগিত, প্রচারনায় এগিয়ে সেলিম-ফখরুল প্যানেল মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে ১ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা

শাহজালালে সোয়া ৪ কোটি টাকার সোনা উদ্ধার

  • আপডেট সময় : ০৫:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / 441
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি ১২৮) থেকে প্রায় সোয়া চার কোটি টাকার ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক আরেফিন খান। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফ্লাইটটিতে অবৈধভাবে সোনা বহন করা হচ্ছে। এরপর উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানের ভেতরে ওয়াশ রুমে গিয়ে বিশেষভাবে লুকানো ৪০টি সোনার বার উদ্ধার করে। এসব সোনার বাজারমূল্য আনুমানিক তিন কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহজালালে সোয়া ৪ কোটি টাকার সোনা উদ্ধার

আপডেট সময় : ০৫:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২