ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুধাবি ডায়ালগ ২০২৬: বাংলাদেশীদের ভিসা জটিলতা নিরসনে মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডিজি হলেন হুমায়ুন কবির চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ালো নভোএয়ার ঢাকা-৫ আসন : ধানের শীষ নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতিযোগিতাপূর্ণ করতে হলে সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন সৌদির শ্রমবাজার বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে জংগল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মুল করা হবে: র্যাব ডিজি কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট উপহার দেয়ার আশ্বাস তারেক রহমানের বায়রা নির্বাচন স্থগিত, প্রচারনায় এগিয়ে সেলিম-ফখরুল প্যানেল মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে ১ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা

বন্ধ হচ্ছে ঢাকা-বরিশাল রুটের নভোএয়ার

  • আপডেট সময় : ০৫:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / 444
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়মিত পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় ঢাকা-বরিশাল রুটে নভোএয়ার এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ১ আগস্ট থেকে ওই রুটের ফ্লাইট বন্ধ করবে কোম্পানিটি। 

বুধবার (২৭ জুলাই) বিকেলে মুঠোফোনে  বিষয়টি নিশ্চিত করেন নভোএয়ার এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের নির্বাহী কর্মকর্তা নীলাদ্রি মহারত্ন। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সাময়িকভাবে ১ আগস্ট থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধ রাখব। তবে যাত্রীর চাহিদা পর্যবেক্ষণে রাখব। যাত্রী সংখ্যা বাড়লে আবারও এই রুটে ফ্লাইট চালাব।

যাত্রী সংকট নিয়ে ফ্লাইট চালু রাখা উড়োজাহাজ কোম্পানিগুলোর পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ঈদ পর্যন্ত মোটামুটি যাত্রী ছিল। কিন্তু এরপর যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানেন না। ঢাকা পোস্টকে তিনি বলেন, কোনো কোম্পানি ফ্লাইট বন্ধ করলে আমাদের লিখিতভাবে অবহিত করা হয়। এখন পর্যন্ত নভোএয়ার এমন কোনো সিদ্ধান্ত জানায়নি।

প্রসঙ্গত, আকাশপথে ঢাকা-বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্স দুটি এবং নভোএয়ার এয়ারলাইন্স একটি করে ফ্লাইট পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্ধ হচ্ছে ঢাকা-বরিশাল রুটের নভোএয়ার

আপডেট সময় : ০৫:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২