ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুধাবি ডায়ালগ ২০২৬: বাংলাদেশীদের ভিসা জটিলতা নিরসনে মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডিজি হলেন হুমায়ুন কবির চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ালো নভোএয়ার ঢাকা-৫ আসন : ধানের শীষ নবী উল্লা, দাঁড়িপাল্লা পেলেন মোহাম্মদ কামাল হোসেন এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতিযোগিতাপূর্ণ করতে হলে সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন সৌদির শ্রমবাজার বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে জংগল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মুল করা হবে: র্যাব ডিজি কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট উপহার দেয়ার আশ্বাস তারেক রহমানের বায়রা নির্বাচন স্থগিত, প্রচারনায় এগিয়ে সেলিম-ফখরুল প্যানেল মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে ১ জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা

কানাডায় বাংলাদেশের হাইকমিশনারের মেয়াদ বাড়ল

  • আপডেট সময় : ০৪:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 390
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমানের চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে আগামী ৩১ অক্টোবর থেকে ছয় মাসের জন্য তাকে একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

ড. খলিলুর রহমান বিসিএসের ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র বিভাগের ক্যাডার। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর খলিলুর রহমান প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির ওপর মাস্টার্স ও এমফিল করেন।

তিনি জনস্বাস্থ্যের ওপর নতুন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কানাডায় বাংলাদেশের হাইকমিশনারের মেয়াদ বাড়ল

আপডেট সময় : ০৪:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩